Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’ সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’ সিনেমা

Advertisement

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা জারা জামান ও শাহেন শাহ অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘খিলাড়ি’।

আগামী ১২ ডিসেম্বর এটি মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক মো. শফিউল্লাহ। এটি প্রযোজনা করেছেন জারা জামান। বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে, যা দর্শকদের দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন নির্মাতা।

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা ও প্রযোজক জারা জামান। তিনি বলেন, দর্শক এবার গ্ল্যামার ও অ্যাকশন লুকে আমাকে দেখতে পাবেন। এই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি—বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।

চরিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘খিলাড়ি’তে আমি একজন প্রতিবাদী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে নতুনত্ব আছে, আর এ কারণেই সিনেমাটি নিয়ে আমি আরও বেশি আশাবাদী।

এছাড়া অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ আরও অনেকে। 

ছবিটির গানগুলোতে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।

এদিকে জারা জামান অভিনীত আরও দুটি সিনেমা—‘ফেরারি’ ও ‘কি করে ভুলি তোরে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই এ সিনেমাগুলোও দর্শকের সামনে আসবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম