Logo
Logo
×

Advertisement

বিনোদন

২ বছর পর সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

২ বছর পর সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস। সংগৃহীত ছবি

Advertisement

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে বিজ্ঞাপনে মডেলিং, শোরুম উদ্বোধন আর ফটোসেশনেই দিন পার করছেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন ধরা দেন নতুন রূপে, যা প্রকাশ হতেই সৌন্দর্যে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা। তবে প্রায় দুই বছর পর এবার নতুন সিনেমায় ফিরছেন অভিনেত্রী।

রোমান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে আবারও তাকে দীর্ঘদিন পর রূপালি পর্দায় দেখা যাবে। এ সিনেমায় তার বিপরীতে আছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে এ মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে বুধবার (ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেত্রীকে দেখা যায়, সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনা— নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার পরে নিজেকে মেলে ধরেছেন তিনি। এ ছাড়া তার চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্নমাত্রা এনে দিয়েছে। শুধু তাই নয়, ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি একটি ফটোসেশনে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। নিয়মিত  মডেলিং ও ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন অভিনেত্রী। তার স্টাইলকে ভক্ত-অনুরাগীরা প্রশংসা করেন। এবারও ব্যতিক্রম হয়নি। সামাজিক মাধ্যমে সেসব ছবির কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন—নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

কোথায় উড়াল দিলেন অপু বিশ্বাস?

কোথায় উড়াল দিলেন অপু বিশ্বাস?

অপু বিশ্বাসের প্রিয় নায়ক ও নায়িকা কে?

অপু বিশ্বাসের প্রিয় নায়ক ও নায়িকা কে?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম