Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমাকে নিয়ে বুলিং করবেন, কিন্তু সেটি যেন পজিটিভ হয়: অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

আমাকে নিয়ে বুলিং করবেন, কিন্তু সেটি যেন পজিটিভ হয়: অপু বিশ্বাস

Advertisement

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন পর কাজে ফিরেছেন। তিনি এবার শাকিব খানের সিনেমায় একচ্ছত্র আধিপত্য নিয়ে সমালোচনা করেছেন। সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে শাকিব নির্ভরতার চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।এ সময় তিনি বুলিং নিয়েও কথা বলেন। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশের চলচ্চিত্রাঙ্গনে একচ্ছত্র অভিনেতা শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে নামিদামি প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ না দেখানোয় এ  মন্তব্য করেন তিনি। 

এমকে প্রোডাকশনকে ধন্যবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, আজকে এমকে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধু শাকিব খান সিনেমা ছাড়া সেভাবে কোনো  প্রোডাকশন হাউস কাজ করতে আগ্রহ প্রকাশ করেনি। যেহেতু চিত্রটা ওভাবে, সেটাকে ইনস্পায়ার করার দায়িত্ব আমাদের প্রতেকটা মানুষের।

একপেশে চিত্রকে চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয় বলেও মনে করেন অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, বিগত অনেক বছর ধরে শুধু শাকিব খানের সিনেমা ছাড়া সেভাবে প্রোডাকশন হাউস কাজ করার আগ্রহ প্রকাশ করেনি। এটি কখনোই আমাদের জন্য সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, ঠিক তেমনই আমি মনে করি, আপনাদেরও (প্রোডাকশন হাউস)।

তিনি বলেন, আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব বাংলাদেশের লোকদের কাছে, বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যে ট্রলিং-বুলিংয়ের শিকার হন, সে বিষয়ে কথা বলেন অভিনেত্রী।  তিনি বলেন, আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই— আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটি যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি বলে জানান অপু বিশ্বাস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম