Logo
Logo
×

Advertisement

বিনোদন

মোনালিসার সামনে নতুন চ্যালেঞ্জ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

মোনালিসার সামনে নতুন চ্যালেঞ্জ

Advertisement

শোবিজ জগতের এক সময়ের পরিচিত মুখ মোনালিসা ছেড়ে প্রবাসজীবন যাপন করছেন। অভিনয় ও মডেলিং থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে। 

আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন মোনালিসা।

নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে তিনি যোগ দিয়েছেন ব্যবস্থাপক হিসেবে। নিজের ফেসবুক পোস্টে এই আনন্দের খবর ভাগ করে নেন মোনালিসা। 

সেখানে তিনি লেখেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।’

এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা জানান, ‘অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরো অনেক কিছু করার আছে।’

এদিকে অভিনয়ে পুরোপুরি বিদায় না হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম