Logo
Logo
×

Advertisement

বিনোদন

কিংবদন্তি নির্মাতা রব রাইনার ও তার স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

কিংবদন্তি নির্মাতা রব রাইনার ও তার স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

Advertisement

হলিউড কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা রব রাইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল রাইনারের (৬৮) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে অগ্নিনির্বাপণ বিভাগ।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসা সহায়তার জন্য ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেস অগ্নিনির্বাপণ বিভাগ। সেখানে তারা এক পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় পান। পরে বিভিন্ন সূত্র নিশ্চিত করে, নিহতরা হচ্ছে নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল।

গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবারের সদস্যদের মধ্য থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে জানা গেছে। তাদের কন্যা রোমি প্রথম মরদেহ দেখতে পান। 

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে কারও নাম প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি অপরাধমূলক ঘটনা বলেই মনে করা হচ্ছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ১৯৮৯ সাল থেকে রব ও মিশেল দাম্পত্য জীবনে ছিলেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন তারা। রব রাইনার সবচেয়ে বেশি পরিচিত হন সত্তরের দশকের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অল ইন দ্য ফ্যামিলি’-তে মাইক স্টিভিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

তিনি অভিনয়ের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল ও প্রভাবশালী নির্মাতা হিসেবে। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘অ্যা ফিউ গুড মেন’, ‘মিজারি’ ও ‘দ্য বাকেট লিস্ট’ ইত্যাদি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম