Logo
Logo
×

Advertisement

বিনোদন

বুড়িগঙ্গার পানি নিয়ে আক্ষেপ মোশাররফ করিমের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

বুড়িগঙ্গার পানি নিয়ে আক্ষেপ মোশাররফ করিমের

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেছেন, শিল্পবোধ প্রতিটি মানুষের মধ্যে থাকা জরুরি। নাটক, সিনেমা কিংবা সংগীত শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; বরং তা মানুষের আবেগ, মনন ও যাপিতজীবন। প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কাজ করে না বলে জানান এ অভিনেতা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে এমন কথা বলেন মোশাররফ করিম। তিনি বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা অত্যন্ত জরুরি।

মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি—সৎমানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না যে,  একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে কিংবা সন্ত্রাসী হয়েছে। তিনি বলেন, কাজেই আমি চাই— সব মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক।

অনেকের মনেই প্রশ্ন জাগে— বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান ও সংস্কৃতির প্রয়োজন কি? অভিনেতা বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারত না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম