Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনেতা-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হৃদয় খানের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম

অভিনেতা-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হৃদয় খানের

Advertisement

বিনোদন জগতের সংগীতাঙ্গনের সংগীতশিল্পী হৃদয় খান নিজেকে গায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। শ্রোতাদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

তবে এবার গানের জগত থেকে বেরিয়ে ভিন্ন পরিচয়ে হাজির হলেন তিনি। সবাইকে অবাক করে দিয়ে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন হৃদয় খান। শুধু তাই নয়; অভিনয়ের পাশাপাশি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন।

অন্যদিকে দীর্ঘ বিরতি শেষে অভিনয়ে ফিরেছেন মোনালিসা। পর্দায় হৃদয় খানের বিপরীতে ধরা দিয়েছেন অভিনেত্রী। এ শর্ট ফিল্মে সংগীতশিল্পী হৃদয় খান ও মোনালিসা ছাড়াও নিউইয়র্কের স্থানীয় শিল্পীরা অভিনয় করেছেন। 

সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ পেয়েছে। প্রায় ৩০ মিনিটের সিনেমাটি নিউইয়র্ক শহর কেন্দ্র করে নির্মিত হয়েছে। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ ‘ট্র্যাপড’। গল্পের কিছু দৃশ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছেন হৃদয় খান। ক্যাপশনে তিনি লিখেছেন, স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।

এই স্বল্পদৈর্ঘ্যের মধ্যে উঠে এসেছে নিউইয়র্কে কীভাবে হৃদয় নামের এক যুবক আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। ফাঁদ থেকে বেরিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেখান থেকে তিনি বেরোতে পারেন না। এমনই একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে  এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন কাজটি। শর্ট ফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি নিজেই। গায়ক আরও বলেন, তার জীবন থেকেই তৈরি করা হয়েছে এ নতুন গল্প। অনেক সময় নিয়ে কাজটি করা হয়েছে। আশা করছি, সবাই পছন্দ করবে আমার সিনেমাটি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম