Logo
Logo
×

Advertisement

বিনোদন

আজ থেকে শাকিবের ‘প্রিন্স’র শুটিং শুরু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

আজ থেকে শাকিবের ‘প্রিন্স’র শুটিং শুরু

শাকিব খান। ছবি: সংগৃহীত

Advertisement

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং।  ছবিটির একটি বড় ‍অংশের শুটিং হবে দেশের বাইরে।  তাই ভিসা জটিলতার কারণে ছবির শুটিং কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। 

তবে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, আজ থেকেই ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। যদিও শাকিব খান বাদে বাকিরা শুটিংয়ে যোগ দিলেও ছবির নায়ক শুটিংয়ে অংশ নেবেন আগামী সপ্তাহ থেকে। 

ছবির প্রথম চারদিনের শুটিং হবে দেশে। এর পর আগামী সপ্তাহ থেকে বাকি অংশের কাজ হবে শ্রীলঙ্কায়। সেখানেই শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন এ সুপারস্টার। উল্লেখ্য, ঘোষণার পর থেকেই ছবিটি ব্যাপক আলোচনায় ছিল। তার অন্যতম কারণ প্রিন্সে শাকিবের সঙ্গে মোট তিনজন নায়িকাকে দেখা যাবে। তারা হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। 

গুঞ্জন ছিল, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত হবে ‘প্রিন্স’। এ বিষয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ আগেই জানিয়েছিলেন, এটি গুজব ছাড়া আর কিছুই না।  নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর সিনেমা নয় প্রিন্স। 

এতে আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম