Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চরিত্রটাও খুব ইন্টারেস্টিং: বুবলী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

চরিত্রটাও খুব ইন্টারেস্টিং: বুবলী

শবনম বুবলী। ছবি: সংগৃহীত

Advertisement

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শবনম বুবলীকে শেষবার দেখা গিয়েছিলো চরকি প্রযোজিত ‘৭ নাম্বার ফ্লোর’-এ।  গল্পের ধরন, বুবলীর পারফরম্যান্স সর্বমহলে প্রশংসা কুড়ায়।  তিন বছর পর আবারও রাফির পরিচালনায় ‘প্রেশার কুকার’ নামের এক নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বুবলী।  সিনেমার শুটিং কিছুদিন আগে শুরু হলেও বুবলী আজ থেকেই আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছেন। 

নতুন ছবি প্রসঙ্গে বুবলী নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে।  চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে, এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’ 

সিনেমার গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে।  ঢালিউড শুধুমাত্র ইদ মৌসুম ছাড়া সিনেমার বাজার খুব একটা সুবিধে করতে পারছে না।  পাশাপাশি যদি সিনেমাটি যদি হয় শুধু নারীকেন্দ্রিক, তাহলে সেটা নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যায়।  তবে ভরসার জায়গা, সিনেমাটির পরিচালনায় রয়েছেন পরীক্ষিত রায়হান রাফি এবং প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।  তান্ডব, সুড়ঙ্গ, তুফান, পোড়ামন ২ দিয়ে বাংলা চলচ্চিত্রের মোড় পাল্টে দিয়ে সুনাম অর্জন করেছেন রাফি।  সর্বশেষ ২০২৫ এ মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।  এক সাংবাদিক দম্পতিকে হত্যার ঘটনার আদ্যোপান্ত ফুটে উঠেছে সিনেমাটিতে।  ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি।  আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। 

বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত।  তিনটি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির নাটকীয়তা—এমনটাই জানা গেছে।  মেজবাউর রহমান সুমন পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘রইদ’-এর ট্রেইলারে নাজিফা তুষির চোখ ধাধানো অল্প সময়ের উপস্থিতি সকলের নজড় কাড়ে।

 

গুঞ্জন রয়েছে, সিনেমাটি নারীকেন্দ্রিক হলেও একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে।  যেখানে দেখা যেতে পারে অভিজ্ঞ জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে।  এ বিষয়টি নিয়ে পরিচালক রায়হান রাফী কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান আপাতত রহস্য বজায় রাখতেই আগ্রহী। 

আসন্ন ঈদে ‘প্রেশার কুকারে’র পাশাপাশি শবনম বুবলীর মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত আরেকটি সিনেমা ‘পিনিক’।  জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম