Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাবা হওয়ার পর যা খোয়ানোর ভয়ে ভিকি কৌশল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

বাবা হওয়ার পর যা খোয়ানোর ভয়ে ভিকি কৌশল

বাবা হওয়ার পর ভয় বেড়েছে ভিকির। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গত বছরের নভেম্বরে বাবা-মা হয়েছেন। ছেলের জন্মের পর একরত্তির মুখ এখনো প্রকাশ্যে আনেননি 'ভি-ক্যাট'। তবে পুত্রের নাম জানিয়েছেন এ তারকা দম্পতি। ভিকি-ক্যাটরিনা ছেলের নাম রেখেছেন বিহান। সন্তান হওয়ার পর এখনো কাজে ফেরেননি ক্যাটরিনা কাইফ। 

অন্যদিকে ভিকি কৌশলও ছেলের বেড়ে ওঠা উপভোগ করছেন। মাঝেমধ্যে বাবা হওয়ার উপলব্ধির কথা সামাজিক মাধ্যমে প্রকাশও করছেন তিনি। তবে বাবা হওয়ার পর থেকেই নাকি তিনি ফোন হারানোর ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন এ অভিনেতা।

ভিকি কৌশল বলেন, বাবা হওয়ার পর ছোটখাটো অনেক বিষয় নিয়েই বেশি চিন্তা হয়। জীবন আমূল বদলে গেছে। হঠাৎ করেই মনে হচ্ছে জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। সব কিছুই এখন অন্যরকম হয়ে গেছে।

আগের চেয়ে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে তার জীবনে। সেই সঙ্গে নানা বিষয় নিয়ে আশঙ্কা ও ভয়। তেমনই এক আশঙ্কার কথা শেয়ার করে নিলেন অভিনেতা। বাবা হওয়ার পর সবচেয়ে বেশি ভয় পান ফোন হারানো নিয়ে।

ভিকি বলেন, এই প্রথমবার আমি আমার ফোন হারানোর ভয়ে আছি। আগে আমি এটা নিয়ে কখনো ভাবতাম না। এখন আমার বাচ্চার এত ছবি আর ভিডিও আছে মোবাইলে যে, সারাক্ষণ ভাবি— ফোনটা যেন হারিয়ে না যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম