Logo
Logo
×

Advertisement

বিনোদন

শ্রীলংকায় বাংলাদেশের ‘রাক্ষস’ শুটিংয়ে সিয়াম-সুস্মিতা, যা বললেন পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম

শ্রীলংকায় বাংলাদেশের ‘রাক্ষস’ শুটিংয়ে সিয়াম-সুস্মিতা, যা বললেন পরিচালক

Advertisement

ঢালিউড নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমার শুটিং অবশেষে শ্রীলংকায় শুরু হয়েছে। এ সিনেমায় অভিনেতা সিয়াম আহমেদ কাজ করছেন। তার বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

ইতোমধ্যে সিনেমার টিম পৌঁছে গেছে শ্রীলংকায়। সব ঠিক থাকলে সোমবার (১২ জানুয়ারি) থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

এর আগে জানা গিয়েছিল, 'রাক্ষস' সিনেমায় শাকিব খানের পর সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টালিউড অভিনেত্রী ইধিকা পালকে। এ বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, কী করে এ গুঞ্জন ছড়িয়েছে, জানি না। চিত্রনাট্য অনুযায়ী, ইধিকা মানানসই নন। মানালে ইধিকাকেই নিতাম। 

তিনি বলেন, ওকে সরিয়ে দ্বিতীয় কাউকে নির্বাচনের বিষয়টিই থাকত না। গল্প অনুযায়ী, সিনেমার নায়িকা শহুরে এবং আধুনিকা। পাশ্চাত্য ঘরানায় শিক্ষিত। আচরণেও তার ছায়া। সে জন্যই সুস্মিতাকে বেছে নিয়েছেন তিনি।

ভারতে এ সিনেমার শুটিং হওয়ার কথা প্রসঙ্গে নির্মাতা বলেন, ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক আদান-প্রদান বহু আগের। এ কারণেই দুই দেশের অভিনেতারা ভারত ও বাংলাদেশের সিনেমায় অভিনয় করে থাকেন। দুই বাংলা থেকে ভালোবাসাও পান। সেই আদান-প্রদানে সাময়িক ছেদ পড়েছে। 

তিনি বলেন, আমাদের মন খারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলংকা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব মিলিয়ে তাই ওই দেশেই শুটিং সারব।

পরিচালক আরও বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলংকাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল, শ্রীলংকাতেও সিনেমার শুটিং করবেন। তিনি বলেন, বরং আশাবাদী— শিগগিরই এ সমস্যা মিটে যাবে। আর এ সিনেমার কয়েকটি গানের শুটিং মালয়েশিয়াতেও করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম