Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পলাশ-অহনার নতুন নাটক ‘মেঘের আড়ালে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

পলাশ-অহনার নতুন নাটক ‘মেঘের আড়ালে’

Advertisement

মাত্র দুই বছরের ক্যারিয়ারে ৪০টির মতো নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলী মুর্তজা পলাশ। ‘মেঘের আড়ালে’ নাটক দিয়ে নতুন বছর শুরু করলেন তিনি। এবার তার জুটি অহনা রহমান। বুধবার জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।

আদিফ হাসানের পরিচালনায় ‘মেঘের আড়ালে’ নাটকে আরও অভিনয় করেছেন কিংবদন্তি আবুল হায়াত, শেলি আহসান, মাহমুদুল ইসলাম মিঠু, সিয়াম নাসিরসহ অনেকেই।

‘মেঘের আড়ালে’ নাটক নিয়ে উচ্ছ্বসিত পলাশ বলেন, ‘আমি একই সঙ্গে এক্সাইটেড এবং নার্ভাসও। কারণ, ২০২৬ সালে এটাই আমার প্রথম কাজ। আমার বিশ্বাস, চমৎকার গল্পের নাটকটি দর্শকদের হতাশ করবে না।’

তিনি যোগ করেন, আবুল হায়াত স্যারকে সহ-শিল্পী হিসাবে পাওয়াটা পরম সৌভাগ্যের। আমি পরিচ্ছন্ন ও মার্জিত বিনোদনে বিশ্বাসী। অভিনেতা হিসাবে সব সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে কাজ করি।

আলী মুর্তজা পলাশের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘পরশ’, ‘আপন ভাই’, ‘স্বামীর ঘর’, ‘অশিক্ষিত বড় ভাই’, ‘সাবলেট হাফলেট’, ‘অহংকার পতনের মূল’, ‘যৌতুকের হুন্ডা’, ‘প্রবাসীর স্বপ্ন’, ‘ডাকাত বউ’, ‘প্রেমের ফেরিওয়ালা’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘মন যখন এমন’, ‘মায়ের সংগ্রাম’, ‘জামাই গ্যাড়াকলে’, ‘মায়ের মত বোন’, ‘বেলা শেষে তুমি’, ‘পিছনে তাকাবেন না,’ ‘লাল ঘুড়ি,’ মায়ার বাঁধন’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম