যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব-অমিত
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
অমিত হাসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এক সময়ের দর্শকপ্রিয় অভিনেতা অমিত হাসান অনেকদিন ধরেই পরিবারসহ যুক্তরাষ্ট্রে বাস করছেন। ২০২৩ সালে পরিবারসহ দেশটিতে গ্রিনকার্ড লাভ করেন তিনি। এবার এ অভিনেতা জানালেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানও ২০২২ সালে গ্রিনকার্ডের অনুমোদন পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা বলেন, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই।’
এর আগে ২০১৪ সালে প্রথমবার স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান অমিত হাসান। ২০১৭ সালে স্ত্রী-সন্তান সহ অবকাশ যাপনের উদ্দেশ্যে আবারও যুক্তরাষ্ট্রে যান তিনি। পরবর্তীতে সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন।
সেই মোতাবেক গ্রিনকার্ডের জন্য তিনি ও তার পরিবারের সদস্যরা আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে স্পেশাল ক্যাটাগরি (ইবি-১) ভিসার আওতায় অমিত হাসান, তার স্ত্রী ও কন্যা সন্তান গ্রিনকার্ডের অনুমোদন পান।
যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও এখনো সিনেমার কাজ থাকলেই দেশে ছুটে আসেন অমিত হাসান। অন্যদিকে, আরেক অভিনেতা শাকিব খান যেন এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এ ঢালিউড তারকা। বর্তমানে আসন্ন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন শাকিব।

