Logo
Logo
×

Advertisement

বিনোদন

মিনিয়াপোলিসে আইসিইর গুলিতে নিহতের ঘটনায় ওয়াইল্ডের নিন্দা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

মিনিয়াপোলিসে আইসিইর গুলিতে নিহতের ঘটনায় ওয়াইল্ডের নিন্দা

অলিভিয়া ওয়াইল্ড। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া ওয়াইল্ড। 

শনিবার (২৪ জানুয়ারি) সানড্যান্স চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হাজির হয়ে তিনি এই সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের পার্ক সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উটাহ অঙ্গরাজ্যের পার্ক সিটিতে নিজের পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘দ্য ইনভাইট’-এর প্রিমিয়ারে অংশ নিতে এসে ওয়াইল্ড বলেন, মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় বিক্ষোভকারীর মৃত্যু ‘অকল্পনীয়।’

তিনি এএফপিকে বলেন, ‘রাস্তায় মানুষকে হত্যা হতে দেখা— এটা বিশ্বাসই করতে পারছি না। এই সাহসী আমেরিকানরা তথাকথিত আইসিই ‘অফিসারদের’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। আর তাদের হত্যা হতে দেখছি।’ 

অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া বলেন, ‘এটা অকল্পনীয়। এটাকে স্বাভাবিক করে নেওয়া যায় না।’

৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টিকে হত্যার পর ওয়াইল্ড এই মন্তব্য করলেন। ফেডারেল এজেন্টরা অ্যালেক্সকে একাধিকবার গুলি করে মাটিতে ফেলে দেওয়ার পর তিনি মারা যান।

অ্যালেক্সের মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এক কর্মকর্তা ৩৭ বছর বয়সী রেনি গুডকে তার গাড়িতে গুলি করে হত্যা করেন।

এ সময় ওয়াইল্ড ‘আইসিই আউট’ লেখা একটি ব্যাজ পরিহিত ছিলেন। অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া বলেন, মত প্রকাশের অধিকার প্রয়োগকারী মানুষের ওপর যুক্তরাষ্ট্র সরকারের সহিংসতা ‘আমেরিকান মূল্যবোধের পরিপন্থী।’ হয়তো এমন একটি সরকার আছে, যারা কোনোভাবে এর পক্ষে অজুহাত দাঁড় করাতে ও এটিকে বৈধতা দিতে চায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম