Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মিষ্টি শীতকে এক টুকরো বিদায়: সুনেরাহ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

মিষ্টি শীতকে এক টুকরো বিদায়: সুনেরাহ

Advertisement

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ছোট ও বড়পর্দা এবং ওটিটি সিরিজ— সব মাধ্যমেই সমানভাবে কাজ করে চলেছেন। দিন যত যাচ্ছে, ততই তার অভিনয়শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। তার ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে তুলেছে। তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নতুন কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে আবার আলোচনায় এলেন অভিনেত্রী। সম্প্রতি কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। 

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা উপস্থিতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নজর কেড়েছে। ছবির ক্যাপশনে সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’। 

সামাজিক মাধ্যমে খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নেটিজেনরা অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলোতে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। তার গ্ল্যামারের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়েও মন্তব্য করেছেন। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সঙ্গে তুলনা করেছেন। এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছিলেন সুনেরাহ বিনতে কামাল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম