Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘ফাস্ট ফরেভার’ নিয়ে আবারও পর্দা কাঁপাতে আসছে ভিন ডিজেল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

‘ফাস্ট ফরেভার’ নিয়ে আবারও পর্দা কাঁপাতে আসছে ভিন ডিজেল

ভিন ডিজেল। ছবি: সংগৃহীত

Advertisement

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য সুখবর, সিরিজের পরবর্তী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। নতুন ছবির নাম ‘ফাস্ট ফরেভার’, যা ২০২৮ সালের ১৭ মার্চ মুক্তি পাবে। 

এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত লুই লেটেরিয়ার পরিচালিত ‘ফাস্ট এক্স’–এর পরবর্তী কিস্তি হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্র ডমিনিক টোরেটোর ভূমিকায় আবারও বড় পর্দায় হাজির হবেন ভিন ডিজেল। 

ছবির ঘোষণার খবরটি ভিন ডিজেল নিজেই তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এক পোস্টে তিনি প্রয়াত সহ-অভিনেতা পল ওয়াকার–এর সঙ্গে নিজের একটি আবেগঘন ছবি প্রকাশ করেন। উল্লেখ্য, ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করা পল ওয়াকার ২০১৩ সালে ‘ফিউরিয়াস ৭’ সিনেমাটি নির্মাণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। 

ধারণা করা হচ্ছে- পরিবার, গতি আর আবেগ—সব মিলিয়ে ‘ফাস্ট ফরেভার’ ছবিটি জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম