Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তারেক রহমান ও শফিকুর রহমানের সঙ্গে শাকিব খানের ভিডিও দুটি এআই দিয়ে তৈরি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

তারেক রহমান ও শফিকুর রহমানের সঙ্গে শাকিব খানের ভিডিও দুটি এআই দিয়ে তৈরি

ছবি: সংগৃহীত

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ি পড়েছে। তিনি দুটি বড় রাজনৈতিক দলের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন বলে দুটি ভিডিও ছড়িয়ে পড়লেও যাচাইয়ে দেখা গেছে— ভিডিও দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

জানা গেছে, ৯ ফেব্রুয়ারি ইনকিলাবের ফেসবুক পেজ ‘দ্য ডেইলি ইনকিলাবে’ ‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, রহস্য কী’ শিরোনামের একটি ভিন্ন ফটোকার্ড পাওয়া যায়। এমন ফটোকার্ড ছড়িয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। সেই ফটোকার্ডে ‘দ্য ডেইলি ইনকিলাব’–এর লোগো ব্যবহার করা হয়েছে। পর্যালোচনা করে দেখা গেছে, দুটি ফটোকার্ডের নকশায় সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে। আর এর কমেন্টে থাকা লিংকে যে সংবাদটি রয়েছে, তাতে বলা হয়েছে— শাকিব খানের ভিডিওটি এআই দিয়ে তৈরি। 

অন্য ফটোকার্ডটিতে সিদ্ধান্ত সূচক বক্তব্য দিয়ে লেখা হয়েছে—‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান’। বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, ‘দ্য ডেইলি ইনকিলাব’–এর নামে ছড়ানো ফটোকার্ডটি সম্পাদিত। এ ভিডিওতে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে শাকিব খানকে দেখা গেছে। যদিও শাকিব খানের জামায়াতের প্রচারে অংশ নেওয়ার কোনো খবর কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

এই ভিডিও পর্যবেক্ষণেও মুখাবয়ব ও পরিবেশগত অসামঞ্জস্য লক্ষ করা গেছে। ‘হাইভ মডারেশন’ টুলে বিশ্লেষণ করলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

অন্যদিকে আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে, শাকিব খান বিএনপির নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। এর শিরোনাম—‘নির্বাচন প্রচারণায় শাকিব খান’। ভিডিওতে শাকিব খানের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখা গেছে।

সেই ভিডিওটি দেখার পর অনুসন্ধান চালিয়ে কোনো সংবাদমাধ্যমে এমন কোনো খবর পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো সূত্রেও বিএনপির নির্বাচনী প্রচারে শাকিব খানের অংশ নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটিতে মুখাবয়বের গঠন, ঠোঁটের নড়াচড়া, আলোর প্রতিফলন ও পারিপার্শ্বিক পরিবেশে একাধিক অস্বাভাবিকতা, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা গেছে। আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এ বিশ্লেষণ করা হলে দেখা গেছে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম