বর্ষাকে নিয়ে ভোট দিতে গিয়ে যা বললেন অনন্ত জলিল
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষা।
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী বর্ষাও।
ভোট দেওয়ার পর অনন্ত জলিল সাংবাদিকদের বলেন, ‘আমি চাই দেশের সব মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি নাগরিক যেন স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’
অনন্ত জলিল ও বর্ষার এই অংশগ্রহণ অনেক ভোটারকে উৎসাহিত করেছে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার ২৫,৮৪ জন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

