Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হাসপাতালে ভর্তি হারুন কিসিঞ্জার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

হাসপাতালে ভর্তি হারুন কিসিঞ্জার

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ছবি: সংগৃহীত

Advertisement

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।  

হাসপাতালে ভর্তির বিষয়টি রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন অভিনেতা শামীম হোসেন।  এক পোস্ট তিনি লিখেন, আমাদের প্রিয় অভিনেতা, ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ।  তার জন্য সবাই দোয়া করবেন।  আল্লাহ সুবহানাহু তাআলা তাকে যেন সুস্থ করে দেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার নিউমোনিয়ায় আক্রান্ত।  হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। পরিবারের পক্ষ থেকেও ভক্তদের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

বিটিভির বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান হারুন কিসিঞ্জার। বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। তবে দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম