Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেমিকার জন্মদিনে প্রেমের ইশতেহার হার্দিক পান্ডিয়ার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

প্রেমিকার জন্মদিনে প্রেমের ইশতেহার হার্দিক পান্ডিয়ার

হার্দিক পান্ডিয়া ও অভিনেত্রী মাহিকা শর্মা। ছবি: সংগৃহীত

Advertisement

ঘটা করে প্রেমের ইশতেহার জানিয়ে দিলেন ঠিক এমন নয়। তবে নিজের ভাবভঙ্গি ও আচরণে বুঝিয়ে দিলেন তার জীবনজুড়ে এখন শুধুই অভিনেত্রী মাহিকা শর্মা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মাহিকার জন্মদিনে সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠ ছবি দিয়ে জানালেন ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়ার জীবনের রাজকন্যা তিনিই।

এর আগে ভারতের জাতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের বিবাহবিচ্ছেদ হয় ২০২৪ সালে। তখন ক্রিকেটারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন তার ভক্ত-অনুরাগীরা। কটাক্ষ করা হয়েছিল নাতাশাকে। যদিও প্রথম সম্পর্কে জড়ান হার্দিকই।

আপাতত ক্রিকেট তারকার জীবনে এসেছে নতুন বসন্ত। প্রেমের সপ্তাহে প্রেমিকাকে রীতিমতো চমকে দেন তিনি। মাহিকার নামের প্রথম অক্ষর ট্যাটু করিয়ে চমক দেন হার্দিক, যা চোখ এড়ায়নি তার ভক্ত-অনুরাগীদের। দেখা যায়, হার্দিকের ঘাড়ের কাছে জ্বলজ্বল করছে ইংরেজি অক্ষরে ‘এম’ লেখা ট্যাটু। এবার মাহিকার জন্মদিনে হার্দিকের বিশেষ শুভেচ্ছা যেন সিলমোহর দিল তাদের প্রেমের জল্পনায়। 

আর এ ক্রিকেট তারকার প্রেম নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সেই আলোচনা আরও বেশি উসকে দিলেন সামাজিক মাধ্যমে হার্দিক পান্ডিয়ার প্রেমিকার জন্মদিনে আদুরে শুভেচ্ছাবার্তা।

দিগন্তবিস্তৃত সমুদ্র। নীল আকাশ ছুঁয়েছে জল। আর তার মাঝে আলিঙ্গনে আবদ্ধ হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা। শ্রীলংকায় ছুটি কাটাতে গিয়েছিলেন যুগল। অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করে নেওয়ার জন্য এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন হার্দিক।

সামাজিক মাধ্যম পোস্টে এ ক্রিকেটার লিখলেন—‘শুভ জন্মদিন আমার রাজকন্যা।’ তাদের সম্পর্কে যাতে কোনোভাবেই খারাপ নজর না পড়ে, সেই জন্য ‘এভিল আই স্টিকার’ও ব্যবহার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম