Logo
Logo
×

Advertisement

বিনোদন

গাড়ির মালিক ও চালক আমার ছেলেকে জানোয়ারের মতো পিটিয়েছে: মনিরা মিঠু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

গাড়ির মালিক ও চালক আমার ছেলেকে জানোয়ারের মতো পিটিয়েছে: মনিরা মিঠু

মনিরা মিঠু। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস বেধড়ক মারধরের শিকার হন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার একটি প্রাইভেটকার তার গাড়ির পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় বেধড়ক মারধর করে পালিয়ে যায়। হামলাকারীদের গাড়ির নম্বর ঢাকা-মেট্রো-ঘ-১৬-০৯০৫। ঘটনাস্থলে ছেলেকে মারধরের দৃশ্য ধারণ করা হয়েছে বলেও দাবি করেন মুনিরা মিঠু।

এ ঘটনায় অভিনেত্রী সামাজিক মাধ্যম ফেসবুকে জানানোর পর উদ্বিগ্ন হয়ে পড়েন তার সহশিল্পী, আত্মীয়স্বজন ও ভক্ত-অনুরাগীরা। ন্যক্কারজনক এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। এদিকে আইনিব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন মনিরা মিঠু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, সম্মানিত সহশিল্পীবৃন্দ, আত্মীয়স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রিব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ছেলের শারীরিক অবস্থার কথা জানিয়ে মুনিরা মিঠু বলেন, আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন, আর আরেকজন লাথি- ঘুষি মারছিলেন।

মনিরা মিঠু বলেন, আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এ মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম