Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের ৩ বছরেই বিচ্ছেদের পথে হাঁটলেন হলিউড দম্পতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

বিয়ের ৩ বছরেই বিচ্ছেদের পথে হাঁটলেন হলিউড দম্পতি

আলেকজান্দ্রা দাদারিও ও অ্যান্ড্রু ফর্ম। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় হলিউড অভিনেত্রী আলেকজান্দ্রা দাদারিও। ২০২২ সালের জুনে চলচ্চিত্র প্রযোজক অ্যান্ড্রু  ফর্মের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন বছর সংসার করার পর এবার দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা।

এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের ঘরে ১৫ মাস বয়সি এক পুত্রসন্তান রয়েছে। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হলেও সন্তানের যৌথ অভিভাবকত্ব দুজনের ওপর বজায় থাকবে বলে বিবৃতিতে জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমরা একসঙ্গে আমাদের সন্তানের দায়িত্ব পালন করব। এই পরিবর্তনের সময় আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানো হোক।’ 

উল্লেখ্য, আলেকজান্দ্রা দাদারিও ও অ্যান্ড্রু  ফর্মের প্রথম পরিচয় হয় নিউইয়র্কে। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। পরবর্তীতে ২০২১ সালের শেষদিকে বাগদান এবং ২০২২ সালের জুনে তারা বিয়ের পিঁড়িতে বসেন। অ্যান্ড্রু ফর্মের আগের সংসারেও দুই সন্তান রয়েছে।

এদিকে বিয়ের মাত্র তিন বছর পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়- একমাত্র সন্তানের সুন্দর একটি ভবিষ্যত নিশ্চিত করতে চান তারা।

সূত্র: পিপল ম্যাগাজিন 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবনে টম ক্রুজের সন্তানেরা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম