Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইফতারে চানাচুর মিশিয়ে টকদই খান জয়া আহসান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

ইফতারে চানাচুর মিশিয়ে টকদই খান জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

Advertisement

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের এবারের রমজানে তার ইফতার টেবিলের এক ভিন্নধর্মী মেন্যু নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। সাধারণ ভাজাপোড়ার ভিড়ে জয়া বেছে নিয়েছেন এবার তার নিজের হাতে বানানো টকদই, যা তিনি খেয়েছেন চানাচুর মিশিয়ে।

সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে তার ইফতার করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, বোনের বাসায় ইফতারের আমেজে মেতেছেন জয়া আহসান। স্বাস্থ্যসচেতন বোনের হাতের ইফতার মেন্যুতে ছিল নানা পদের ফল, ফ্রুট সালাদ, বিটরুট ও গাজরের পুষ্টিকর শরবত এবং সুস্বাদু হালিম। তবে এতকিছুর পরও  আলাদা করে নজর কেড়েছে অভিনেত্রীর দই খাওয়ার বিশেষ ধরন।

সামাজিক মাধ্যমে ভিডিওর পোস্টে ক্যাপশনে তার দই তৈরির মজার অভিজ্ঞতা শেয়ার করে জয়া আহসান লিখেছেন— ‘আগে দই বানালে মানুষ জিজ্ঞেস করত, এটি খাওয়ার নাকি দেয়ালে লাগানোর? এবার সত্যিকারের দই! চুন থেকে দই— এই হচ্ছে আমার গ্লো আপ স্টোরি।’

বাড়িতে বানোনো এই টকদইয়ের সঙ্গেই চানাচুর মিশিয়ে খেতে পছন্দ করেছেন তিনি। ইফতারের এই আনন্দঘন মুহূর্ত শেয়ার করার পাশাপাশি ভক্তদের শুভকামনাও জানিয়েছেন জয়া আহসান। সেই সঙ্গে নিজের কথা, কাজ ও খাদ্যতালিকায় সংযম ধরে রাখার আহ্বান জানান তিনি। অভিনেত্রীর এমন ছিমছাম ইফতার আয়োজন নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে চুন থেকে দই বানানোর ‘গ্লো আপ’ গল্পটি বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে তার ভক্ত-অনুসারীদের মাঝে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম