Logo
Logo
×

Advertisement

বিনোদন

নীল রঙের লেহেঙ্গায় ধরা দিলেন গ্ল্যামার গার্ল মিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:১২ পিএম

নীল রঙের লেহেঙ্গায় ধরা দিলেন গ্ল্যামার গার্ল মিম

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল' সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন তিনি। 

তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন। তার স্টাইলিশ লুক ও ফ্যাশন সচেতনতা নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। তবে এবার অভিনয় নয়, তার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে মিমের পোস্ট করা একগুচ্ছ নতুন ছবি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শেয়ার করা ছবিগুলোতে গ্ল্যামার গার্ল মিমকে দেখা গেছে গাঢ় নীল রঙের একটি আধুনিক কারুকাজ করা লেহেঙ্গায়। সঙ্গে ম্যাচিং করা ট্রান্সপারেন্ট শ্রাগ তার লুকে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া। 

নিখুঁত মেকআপ আর স্মোকি আই সাজে তাকে যেমন গ্ল্যামারাস লেগেছে, ঠিক তেমনই তার ব্যক্তিত্বেও ছিল ফুটে ওঠার মতো। কানের বড় পাথরের দুল আর গলার জমকালো নেকপিস তার এই আবেদনময়ী রূপকে আরও বাড়িয়ে দিয়েছে। মিমের এই মোহনীয় লুক দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুসারীরা। 

সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাদের ভালোবাসায় ভরে দিয়েছেন। শুধু তাই নয়, এক নেটিজেন তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে বলেছেন— ‘আপনার চোখ দুটো অনেক সুন্দর লাগছে আপু।’ মিমের ব্যক্তিত্বের প্রশংসা করে আরেক নেটিজেন লিখেছেন, ‘তোমাকে দেখতে দারুণ লাগছে, তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর আর তুমি খুব সুন্দরী।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম