Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঐতিহ্যের সঙ্গে লাবণ্যের ছোঁয়ায় পূজা চেরি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:০২ পিএম

ঐতিহ্যের সঙ্গে লাবণ্যের ছোঁয়ায় পূজা চেরি

Advertisement

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অভিনীত 'দম' সিনেমার পোস্টার গতকাল রোববার (১ মার্চ) দুপুরে প্রকাশ করা হয়েছে । রেদওয়ান রনির এ সিনেমাটি আগামী ঈদে মুক্তির লক্ষ্যে গতকাল দুপুর ১টার দিকে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন পর পূজা চেরি নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে আবারও নতুনরূপে ফিরছেন। 

তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে অভিনেত্রীর। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে ক্যাপশনে পূজা লিখেছেন— ‘ঐতিহ্যের সাথে লাবণ্যের ছোঁয়া।’ 

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন পূজা চেরি। সোনালি নকশা করা শাড়ি আর পরিপাটি খোঁপায় বাঁধা চুল, গলায় মানানসই চোকার, কানে দুল ও হালকা মেকআপে পূজা চেরিকে দেখাচ্ছে আরও অনিন্দ্যসুন্দর। — সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ।  

এ ছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসিতে ধরা দিয়েছেন পূজা চেরি। আরেকটিতে স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার অভিব্যক্তি ও উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। এসব ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। এক নেটিজেন লিখেছেন— খুব সুন্দর লাগছে। আরেক নেটিজেন লিখেছেন— লালপরী আপু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম