Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গান গাওয়া আমার ‘চাকরি’ নয়, এটি আমার ভালোবাসা: জেনিফার লোপেজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

গান গাওয়া আমার ‘চাকরি’ নয়, এটি আমার ভালোবাসা: জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

Advertisement

তিন দশকেরও বেশি সময় ধরে বিনোদন দুনিয়ায় রাজত্ব করার পর নিজের ক্যারিয়ার নিয়ে এক আবেগঘন স্বীকারোক্তি দিলেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ৫৬ বছর বয়সি এই তারকা স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘ সংগীত ক্যারিয়ারকে তিনি কখনোই কেবল একটি ‘পেশা’ হিসেবে দেখেননি।

সম্প্রতি ‘এক্সট্রা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ বলেন, ‘আমি এখন আমার জীবনের সবচেয়ে সুখী সময়ে আছি এবং সেটি আমার পারফরম্যান্সের মধ্যেও ফুটে ওঠে। আমি গানকে কখনোই চাকরি হিসেবে দেখিনি; এটি স্রেফ এমন কিছু যা করতে আমি ভালোবাসি।’

সারা বিশ্বের কোটি কোটি ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘অন দ্য ফ্লোর’খ্যাত এই গায়িকা বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে, আমার এমন চমৎকার কিছু ভক্ত আছেন যারা বছরের পর বছর ধরে আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। আমি তাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাই, তা সবসময় তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।’

নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত নয়টি স্টুডিও অ্যালবাম এবং অসংখ্য হিট গান উপহার দেওয়া এই তারকা বর্তমানে তার লাস ভেগাস রেসিডেন্সি ‘দ্য জেলো শো’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিজার্স প্যালেসের কলোসিয়াম থিয়েটারে ৮ দিনব্যাপী এই বিশেষ শো-টি আয়োজিত হতে যাচ্ছে।

তার শো-গুলো মার্চের ৬,৭,১৩,১৪,২০,২১,২৭ ও ২৮ তারিখ অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম