Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৯৮তম অস্কার কবে, কোথায় অনুষ্ঠিত হবে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

৯৮তম অস্কার কবে, কোথায় অনুষ্ঠিত হবে

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সময় ঘনিয়ে এসেছে। ২০২৫ সালের সেরা চলচ্চিত্র এবং কলাকুশলীদের সম্মাননা জানাতে বসছে এই জাঁকজমকপূর্ণ আসর। ইতোমধ্যে অনুষ্ঠানের তারিখ এবং সঞ্চালকের নাম চূড়ান্ত করেছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

রোববার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বরাবরের মতো এবারও বিশ্বের কোটি কোটি চলচ্চিত্রপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মাহেন্দ্রক্ষণের জন্য।

সময়ের পার্থক্যের কারণে দক্ষিণ এশিয়ার দর্শকরা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন সোমবার (১৬ মার্চ, ২০২৬) ভোরে। বাংলাদেশ সময় ভোর ৪টা ৩০ মিনিটে লাল গালিচায় (রেড কার্পেট) তারকাদের আগমনের মধ্য দিয়ে সরাসরি সম্প্রচার শুরু হবে। এর পরপরই শুরু হবে মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সঞ্চালনায় থাকছেন কে? 

এবারের অস্কারের মঞ্চ মাতাবেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক কোনান ও’ব্রায়েন। ২০২৫ সালের অস্কারে চমৎকার পারফরম্যান্সের পর টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালকের ভূমিকায় ফিরছেন তিনি। তার রসবোধ এবং উপস্থাপনা ভঙ্গি দর্শকদের মাঝে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এছাড়া বরাবরের মতো এবারও পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে দেখা যাবে হলিউডের একঝাঁক উজ্জ্বল নক্ষত্রকে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া নামগুলোর মধ্যে হ্যাভিয়ের বারদেম, ক্রিস ইভান্স, ডেমি মুর, কুমাইল নানজিয়ানি ও মায়া রুডলফ এর মতো তারকারা এই তালিকায় রয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম