Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই: রায়হান রাফী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই: রায়হান রাফী

রায়হান রাফী। ফাইল ছবি

Advertisement

ঢালিউড নির্মাতা রায়হান রাফী একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে নিজেকে নতুনরূপ দিয়েছেন। বর্তমানে সবচেয়ে সফল নির্মাতা হিসাবে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তবে এবার কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চান না তিনি। বাংলা সিনেমাকে নিয়ে যেতে অনন্য উচ্চতায়। 

তার স্বপ্ন এখন আকাশছোঁয়া। আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে চান এ পরিচালক। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এ  সিনেমা নিয়ে স্বপ্নের কথা বলেন নির্মাতা রায়হান রাফী।

এ নির্মাতা বলেন, আমি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসিনি। আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর। কারণ আমি সাকসেসফুল সিনেমা দিয়েছি।  তিনি বলেন, কিন্তু আমার একটা ভিশন আছে— আমি ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চাই। সারা পৃথিবীর জন্য সিনেমা বানাতে চাই এবং বানাব।

রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ ঈদে মুক্তি পাচ্ছে। এ সিনেমাটি কেবল নির্মাণ নয়, এ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক পালক। এটি তার প্রযোজিত প্রথম সিনেমা। 

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ইমপ্রেস টেলিফিল্ম বাংলাদেশের অনেক কালজয়ী সিনেমার সাক্ষী। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ থেকে শুরু করে মোস্তফা সরয়ার ফারুকী— সবার বড় বড় কাজ তাদের হাত ধরে এসেছে।  তিনি বলেন, আমি সত্যিই গর্বিত যে, আমার প্রথম প্রযোজিত সিনেমাটি তাদের সঙ্গে করতে পারছি।

এ নির্মাতা নিজের কাজের অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদকে। পরিচালক বলেন, তারেক মাসুদই তাকে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন।

 ‘প্রেশার কুকার’ সিনেমাটি রাফী তার সেই গুরুকেই উৎসর্গ করেছেন। রায়হান রাফী বলেন, আমি যাকে দেখে ফিল্ম মেকিং শিখেছি, তিনি হলেন— তারেক মাসুদ। এ সিনেমাটিই একমাত্র সিনেমা, যে সিনেমাটিতে আমি তাকে উৎসর্গ করতে পারি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

মীর সাব্বিরের পরিচালনায় ‘খুব চেনা গল্প’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম