Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক: পূজা চেরি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক: পূজা চেরি

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। ফাইল ছবি

Advertisement

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন— এমন কথা শোনা গেলেও পরে সম্পর্কে ফাটল ধরে জাজ থেকে বেরিয়ে যান অভিনেত্রী। অবশেষে পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটালেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী জানালেন তিনি আর সিঙ্গেল নন; বরং ‘এনগেজড’। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ সংসারজীবন নিয়ে আপসহীন অবস্থানের কথাও জানিয়েছেন পূজা চেরি। 

বর্তমানে অভিনেত্রী তার ক্যারিয়ারের আট বছর পার করছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। এ সিনেমায় অভিনেত্রী প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটির প্রচারের মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের এমন সত্য প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন পূজা চেরি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে ‘এনগেজড’-এর কথা বলেন তিনি।

পূজা চেরি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিঙ্গেল, কিন্তু আসলে আমি সিঙ্গেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি। 

তিনি বলেন, তার জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তবে তার ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসারজীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। 

তিনি বলেন, অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা। এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত। 

মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন পূজা চেরি। তিনি বলেন, বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছি, সময় হলে সেটি সবাইকে জানিয়েই বিয়ে করবেন। আর আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে— আমার যা করতে ইচ্ছে করবে, আমি যেন সেটাই করি।

উল্লেখ্য, পূজা চেরির ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে অভিনেত্রীর নাম। কিন্তু এর কোনোটিরই ভিত্তি নেই।

 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম