Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেল শাকিবের ‘প্রিন্স’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে গেল শাকিবের ‘প্রিন্স’

ইউটিউব ট্রেন্ডিং তালিকায় চমক দেখিয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’।

Advertisement

ঈদকে ঘিরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রচারণায় এখন চলছে তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ইউটিউব ট্রেন্ডিং তালিকায় চমক দেখিয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। বলিউড তারকা রণবীর সিং-এর নতুন সিনেমার ট্রেলারকে পেছনে ফেলে ইউটিউবের ট্রেন্ডিং মুভি তালিকায় শীর্ষে উঠে এসেছে ছবিটির টিজার।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত হয় শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজার। এক মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটিকে নির্মাতারা ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে উল্লেখ করেছেন। দর্শকদের কাছ থেকেও এটি পাচ্ছে ব্যাপক সাড়া।

পরিচালক আবু হায়াত মাহমুদের নির্মাণে টিজারে শাকিব খানকে দেখা গেছে গ্যাংস্টারের চরিত্রে। লম্বা চুল, সানগ্লাস এবং অ্যাকশনঘন উপস্থিতিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ভিন্ন এক চিত্র তুলে ধরা হয়েছে সেখানে। টিজারে প্রতিপক্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও সংঘাতে জড়াতে দেখা যায় ‘প্রিন্স’ চরিত্রটিকে।

শুধু ‘প্রিন্স’ নয়, ইউটিউব ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে আরও কয়েকটি আলোচিত সিনেমাও। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার ট্রেলার। 

শনিবার (১৪ মার্চ) রাতে প্রকাশিত ট্রেলারটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।     

অন্যদিকে, ট্রেন্ডিং তালিকার তৃতীয় স্থানে রয়েছে রণবীর সিং অভিনীত বলিউড সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। চতুর্থ স্থানে আছে ভারতের আরেক সিনেমা ‘টক্সিক’। আর পঞ্চম স্থানে রয়েছে তানিম নূর পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলার।

হইচই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারটিও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। প্রকাশের একদিনের মধ্যেই এটি প্রায় চার লাখ ভিউ অর্জন করেছে।

ইউটিউব ট্রেন্ডিং তালিকায় ‘প্রিন্স’, ‘রাক্ষস’ এবং ‘বনলতা এক্সপ্রেস’—এই তিনটি বাংলাদেশি সিনেমার অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এসব সিনেমা শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম