Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পিএম

সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব

Advertisement

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং। আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির প্রথম ধাপের কাজ শুরু হয়েছে মালয়েশিয়ায়, এমন তথ্যই পাওয়া গেল ছবিটির প্রযোজনা সূত্রে।

‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি তার প্রথম চলচ্চিত্র। নির্মাতা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল ও স্টাইলিশ উপস্থাপনার লক্ষ্যে ছবিটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হবে মালয়েশিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। পুরো ইউনিট ইতোমধ্যেই সেখানে অবস্থান করছে।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন সময়ের আলোচিত চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা। প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে এবং অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা।

উল্লেখ্য, শাকিব খান ও সাবিলা নূর এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘রকস্টার’ দিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন। সিনেমাটি রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার হওয়ায় এতে অ্যাকশনের উপস্থিতি তুলনামূলক কম থাকবে।

‘রকস্টার’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে বাণিজ্যিক সিনেমায় নাম লেখাচ্ছেন তানজিয়া জামান মিথিলা। শুরুতে তিনি র‍্যাম্প মডেল হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম