তানিয়া বৃষ্টির অসুস্থতায় ভাইকে স্মৃতিচারণ মুনিরা মিঠুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
জনপ্রিয় প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার, অভিনেত্রী মুনিরা মিঠু এবং অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি চেন্নাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। এমন সংবাদ শুনে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী মুনিরা মিঠু। সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে কোনো নাম উল্লেখ করেননি। তবে অনেকের ধারণা— অভিনেত্রী তার ভাই জনপ্রিয় প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জারকে স্মরণ করেছেন।
পোস্টে অভিনেত্রী লিখেছেন, তানিয়া বৃষ্টির অসুখটির সঙ্গে তার ব্যক্তিগত জীবনের ভয়াবহ এক স্মৃতি জড়িয়ে আছে। এই রোগের নাম শুনলেই তিনি আতঙ্কে ভেঙে পড়েন এবং তার প্রয়াত বড়ভাইয়ের কথা মনে পড়ে যায়।
মুনিরা মিঠু বলেন, এই অসুখটার নাম শুনলেই আমার মাথায় সমস্যা দেখা দেয়। তখন শুধুই বড়ভাইয়ের মুখটা দেখতে পাই। তার সঙ্গে কথা বলতে শুরু করি। তোমার কখন কেমন লাগে, কোথায় ব্যথা বাড়ে, তোমার শব্দগুলো কেমন করে এলোমেলো হয়, সব আমার খুব পরিচিত। তোমার সাথে কথা বলার একবিন্দু সাহস পাইনি আমি।
তিনি আরও লিখেছেন, আমাকে যিনি (বড়ভাই) লালন পালন করেছেন, সেই পিতামাতার মতো ভাইকে কেড়ে নিয়েছে, তোমার এই অসুখটা। আল্লাহর সব রহমত তোমার ওপর বর্ষিত হোক। তুমি বেঁচে থাকো।
উল্লেখ্য, অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে দেশে চিকিৎসার পর ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে টানা কয়েক দিন চিকিৎসার পর তার অস্ত্রোপচার করা হয়। কয়েক দিন আইসিইউতে লাইফসাপোর্টে রাখা হয়েছিল অভিনেত্রীকে। এরপর ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তানিয়া বৃষ্টি। এভাবে এমজিএম হাসপাতালে ১৪ দিন ভর্তি ছিলেন তিনি। বর্তমানে দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

