কেন আড়ালে ছিলেন জানালেন শশী
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয়ে আগের মতো নিয়মিত দেখা যায় না শারমিন জোহা শশীকে। ভালো স্ক্রিপ্ট, পছন্দসই সেট, দক্ষ পরিচালক, উপযুক্ত চরিত্র ও সঠিক পারিশ্রমিক এসবের মেলবন্ধন না ঘটলে সে কাজে যুক্ত হন না না বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘মানহীন কাজ করার চেয়ে কম কাজ করা শ্রেয়।’ শশীর শুরুটা ছিল দশম শ্রেণিতে পড়ার সময়, কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় ‘টুনি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এখনো এটিকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁক মনে করেন তিনি। জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রের প্রস্তাব যখন আসে, শশীর তখন অভিনয়ের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ছিল না। শুধু চোখের অভিব্যক্তি দেখেই তাকে বেছে নেন সুচন্দা। এতে দুটি ছোট চরিত্রে অভিনয় করেন শশী। চিত্রনায়ক রিয়াজ ও প্রখ্যাত অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামানের মতো গুণী শিল্পীদের সান্নিধ্যে কাজ শেখাকে জীবনের অমূল্য অধ্যায় মনে করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এই শিল্পীদের কাছ থেকে যা শিখেছি, তা আমার জীবনের অমূল্য সম্পদ।’ দর্শক যেন মানসম্মত কাজই দেখতে পান, সেটাই তার লক্ষ্য। বর্তমানে এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’তে ‘এশা’ চরিত্রে অভিনয় করছেন শশী। নাটকের পাশাপাশি নতুন ওটিটি প্রজেক্ট ও সিনেমা নিয়েও বিভিন্ন পরিচালকের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
