Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

প্রকাশের অপেক্ষায় বাসুদেবের ৫ গান

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাঁচটি মৌলিক গান দিয়ে সাজানো একটি অ্যালবাম নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসছেন সংগীতশিল্পী সিকদার বাসুদেব। গানগুলোয় কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করছেন রুদ্র। অ্যালবামের ‘বেদনা কুড়াই’, ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ ও ‘তোমার জন্য গাথিবো মালা’ এ তিনটি গান লিখেছেন সিকদার বাসুদেব। ‘বসন্ত চলে যায়’ শিরোনামের একটি গান লিখেছেন জয়দ্রত বিশ্বাস এবং ‘তুমি যাবে কোথায় আমাকে ছাড়া’ লিখেছেন মাহমুদ। এরইমধ্যে ‘আমি কিন্তু খবর নিতাম রোজ’ এর মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এতে সিকদার বাসুদেবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী মার্সিয়া শাওন। আগামী নভেম্বরেই প্রকাশ পাবে মিউজিক ভিডিওটি। এ প্রসঙ্গে বাসুদেব বলেন, ‘প্রথম অ্যালবামকে আমার সংগীত জীবনের নতুন অধ্যায় হিসাবে দেখছি। প্রথম মিউজিক ভিডিও প্রকাশের পর পর্যায়ক্রমে অ্যালবামের বাকি গানগুলোও শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।’ উল্লেখ্য, বাসুদেব নিজের ব্যান্ড ‘দ্যুলোক’ গড়ে তোলার পাশাপাশি জলের গানের সঙ্গে অতিথি শিল্পী হিসাবেও বিভিন্ন মঞ্চে পারফর্ম করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত সংগীত পরিচালক ও সুরকার। স্টুডিও শুরু রঙের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হারানো সাফল্য ফিরে পাননি তারা

হারানো সাফল্য ফিরে পাননি তারা

শাড়ির নেশায় ডুবছেন তানজিন তিশা পিছু ছাড়ছে না সমালোচনা

পিছু ছাড়ছে না সমালোচনা

কেন আড়ালে ছিলেন জানালেন শশী

কেন আড়ালে ছিলেন জানালেন শশী

প্রকাশের অপেক্ষায় বাসুদেবের ৫ গান

প্রকাশের অপেক্ষায় বাসুদেবের ৫ গান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম