Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছেলে সন্তানের বাবা হলেন চার্লি পুথ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

ছেলে সন্তানের বাবা হলেন চার্লি পুথ

স্ত্রী ব্রুকের সঙ্গে মার্কিন গায়ক চার্লি পুথ। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় মার্কিন গায়ক ও সংগীত পরিচালক চার্লি পুথ এবং তার স্ত্রী ব্রুক দম্পতির ঘর আলো করে এসেছে নতুন এক অতিথি।  গত সোমবার (২৩ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর জানিয়েছেন এ সংগীতশিল্পী নিজেই।  ছেলে সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

চার্লি তার ইনস্টাগ্রাম পোস্টে নবজাতকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘হে জুড, ৩.১৩.২৬।’

ক্যাপশন থেকে স্পষ্ট, গত ১৩ মার্চ তাদের সন্তানের জন্ম হয়েছে।  সন্তানের নাম রাখা হয়েছে জুড।  পাশাপাশি বাবা হওয়ার নতুন এই অধ্যায় নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘অ্যাটেনশন’খ্যাত এই গায়ক।

এর আগে গত বছরের অক্টোবর মাসে প্রথমবার বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন চার্লি পুথ। তার ‘চেঞ্জেস’ গানের মিউজিক ভিডিওর একটি ক্লিপ ব্যবহার করে মজার ছলে এই ঘোষণা দিয়েছিলেন তিনি।

সেখানে তার স্ত্রী ব্রুককে একটি লাল সোয়েটার পরা অবস্থায় দেখা গিয়েছিল, যেখানে তারা দুজনেই অত্যন্ত আনন্দের সঙ্গে অনাগত সন্তানের অপেক্ষায় ছিলেন।

পরবর্তীতে ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ উপস্থিত হয়ে চার্লি বলেছিলেন, ‘আমি বাবা হতে যাচ্ছি। তবে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান সেটা আমাকে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।’

একই সঙ্গে রসিকতা করে তিনি আরও বলেছিলেন যে, তিনি আশা করেন তার সন্তান যেন গান পছন্দ করে। কারণ গানই একমাত্র জিনিস যা তিনি খুব ভালো পারেন।

২০২৪ সালে স্ত্রী ব্রুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চার্লি পুথ। জনপ্রিয় ম্যাগাজিন ‘পিপল’-এর তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের বন্ধুত্বের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের দুই বছরের মাথায় তাদের পরিবারে যুক্ত হলো নতুন সদস্য। 

বিশ্বখ্যাত এই সংগীতশিল্পীর পোস্টের নিচে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে ভক্তরা তাদের নতুন এই সুখবরের জন্য শুভকামনা জানাচ্ছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম