Logo
Logo
×

Advertisement

বিনোদন

জ্যোতির্ময়ীর শরীরে শাকিবের হাত রাখা নিয়ে তোলপাড়, যা বললেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

জ্যোতির্ময়ীর শরীরে শাকিবের হাত রাখা নিয়ে তোলপাড়, যা বললেন অভিনেত্রী

‘প্রিন্স’ সিনেমার দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে শাকিব খান।

Advertisement

এবারের ঈদুল ফিতরে সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে ভক্ত-অনুরাগীদের অনেক বেশি প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রেক্ষাগৃহ থেকে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা ও আয়ের নিরিখই বলে দেয় যে ছবিটি সবার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

সে দায় অবশ্য নিজেও স্বীকার করে নিয়েছেন শাকিব খান সহ ছবির কলাকুশলীরাও। তবে সবকিছু ছাপিয়ে সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনায় এই অভিনেতা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, সিনেমার দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু  সহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।

ভাইরাল ওই ভিডিওতে অনুষ্ঠানে শাকিবের সঙ্গে থাকা দুই নায়িকার চোখেমুখে অস্বস্তির ছাপ ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। সে সময় শাকিবকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে দেখা যায়। এক সূত্র দাবি করেছে, সে সময় জ্যোতির্ময়ী নাকি অস্বস্তিতে পড়েছিলেন।

একই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার মতো ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাসনিয়াকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এমন সময়ে ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন জ্যোতির্ময়ী। প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন করা হলে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’

এমতাবস্থায় সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার চেয়ে পর্দার বাইরের এই মুহূর্ত এখন ছবির আলোচনাকেও ছাপিয়ে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম