Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ট্রাম্পকে নিয়ে জনি ডেপের পুরোনো মন্তব্যে বিতর্কের ঝড়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

ট্রাম্পকে নিয়ে জনি ডেপের পুরোনো মন্তব্যে বিতর্কের ঝড়

হলিউড অভিনেতা জনি ডেপ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে হলিউডের তারকা অভিনেতা জনি ডেপের একটি পুরনো মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা অভিনেতার সেই মন্তব্যটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, যা ভক্ত ও নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক সাক্ষাৎকারে জনি ডেপ বলেছিলেন, ‘যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বেশ উত্তেজনাকর হবে। কারণ সম্ভবত আমরা যুক্তরাষ্ট্রের ‘শেষ প্রেসিডেন্ট’কে দেখতে যাচ্ছি। এরপর আর রাষ্ট্রব্যবস্থা এভাবে কাজ করবে না।’

বর্তমানে বৈশ্বিক এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে জনি ডেপের অনেক সমর্থক অভিনেতার এই মন্তব্যকে ‘ভবিষ্যদ্বাণী’ হিসেবে অভিহিত করে প্রশংসা করছেন।

তবে ট্রাম্প সমর্থকরা জনি ডেপের এমন কথায় মোটেই খুশি নন। তারা হলিউড তারকার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং কেউ কেউ অভিনেতাকে নিয়ে বিদ্রূপও করছেন।

এই বিতর্কের মাঝেই সমালোচকরা জনি ডেপের সঙ্গে তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের অতীত আইনি লড়াইয়ের বিষয়টি টেনে আনছেন।

২০১৭ সালে সাবেক এই জুটির ১৮ মাসের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সেই সময় জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। বিচ্ছেদের সমঝোতা হিসেবে ‘অ্যাকুয়াম্যান’খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ড ৭ মিলিয়ন ডলার পেয়েছিলেন। 

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম