Logo
Logo
×

Advertisement

বিনোদন

নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য, জবাবে যা বললেন নোরা ফাতেহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য, জবাবে যা বললেন নোরা ফাতেহি

Advertisement

বলিউডের মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি 'নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে'—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। সামাজিক মাধ্যমে এ নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্কের ঝড় ওঠে। কয়েক দিন ধরে অভিনেত্রীর নারীবাদ মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হচ্ছে। এবার লিলি সিংয়ের পডকাস্টে নোরা ফাতেহি তার নারীবাদ বিষয়ে যে মন্তব্য ছিল, তা স্পষ্ট ব্যাখ্যা দিলেন। তার মন্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দেখা হয়েছে এবং বিষয়টিকে অতিরঞ্জিত করা হয়েছে বলেও জানান নোরা ফাতেহি।

এর আগে রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে এসে নারীবাদ নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন—'আমার কাউকে দরকার নেই, এই যে ধারণা— নারীবাদ। আমি এসব ফালতু জিনিসে বিশ্বাস করি না। সত্যি বলতে কী, আমার মনে হয়, নারীবাদ আমাদের সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।' তার এ মন্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

নোরা ফাতেহি বলেন, গত বছর আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। তারপর রিলস ও টিকটকে কিছু ছোট ছোট ক্লিপ বেরিয়ে আসে, আর সেগুলো ভাইরাল হয়ে যায়। 

তিনি বলেন, নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি। আমি যেটার পক্ষে কথা বলি তা হলো—চরমপন্থা এমন একটা বিষয়, যার আমি পুরোপুরি বিরোধী। আমি সিঙ্গেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনো আরেকজন অভিভাবকের অভাব বোধ করিনি।

অভিনেত্রী বলেন, কিন্তু আমি জানি দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। সেটা একজন মা ও একজন বাবাই হোক কিংবা দুজন মা বা দুজন বাবা। আমি এসব কিছুরই পক্ষে কথা বলেছিলাম।

তিনি বলেন, আমি এমন একটা পরিবারে থাকতে পছন্দ করব, যেখানে দুজন অভিভাবক থাকবেন। কারণ অবশেষে সেই মানসিক বোঝা প্রাপ্তবয়স্ক জীবনেও বয়ে বেড়াতে হয়। আমি চাই না, আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষ আর সিঙ্গেল প্যারেন্টের পরিবার নিয়ে ভাবে না। 

নোরা ফাতেহি বলেন, আমি চাই আমরা ভারসাম্যের পক্ষে কথা বলি, নিজের টাকা উপার্জন করি, স্বপ্নপূরণ করি এবং কঠোর পরিশ্রম করি। কিন্তু একই সঙ্গে আমরা এমন একটা পরিবেশ তৈরি করি, যেখানে পুরুষরাও জবাবদিহি করবে। যেখানে তারাও এগিয়ে এসে দায়িত্ব নেবে। আমরা কেন স্বাধীন ও শক্তিশালী হয়েও একে অপরের ওপর নির্ভরশীল হতে পারি না বলেও জানান তিনি। 

নোরা ফাতেহি বলেন, আমরা কেন শেয়ার করে নিয়ে ভারসাম্য তৈরি করতে পারি না? আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি, যেখানে আমরা এতটাই স্বাধীন যে, আমার তোমাকে প্রয়োজন নেই। আমরা কেন স্বাধীন, শক্তিশালী হয়েও কারুর ওপর নির্ভরশীল হতে পারি না? কেন সে এগিয়ে এসে শেয়ার করে নিয়ে ভারসাম্য আনতে পারে না?

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৩-তে পা দিয়েছেন মালাইকা, ফিটনেস ধরে রাখতে যেসব নিয়ম মানেন অভিনেত্রী

৫৩-তে পা দিয়েছেন মালাইকা, ফিটনেস ধরে রাখতে যেসব নিয়ম মানেন অভিনেত্রী

কতটা ঘি খাওয়া উচিত?

কতটা ঘি খাওয়া উচিত?

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

আলিঙ্গন, কারিনার পুরোনো প্রেম আবার আলোচনায়

আলিঙ্গন, কারিনার পুরোনো প্রেম আবার আলোচনায়

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

‘প্রহার’-এর নেপথ্যে আমির খান

‘প্রহার’-এর নেপথ্যে আমির খান

আরও পড়ুন

‘দাগি’ প্রশংসিত, মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন সুনেরাহ

‘দাগি’ প্রশংসিত, মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন সুনেরাহ

বিলাসী জীবন থেকে কারাগারে শ্রদ্ধা, খেতে চাচ্ছেন না থাকছেন চুপচাপ

বিলাসী জীবন থেকে কারাগারে শ্রদ্ধা, খেতে চাচ্ছেন না থাকছেন চুপচাপ

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম