Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টিভি অনুষ্ঠানে স্বামীর কাঁধে উঠে সমালোচনার মুখে ফিজা আলী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

টিভি অনুষ্ঠানে স্বামীর কাঁধে উঠে সমালোচনার মুখে ফিজা আলী

স্বামী এজাজ খানের সঙ্গে পাকিস্তানি উপস্থাপিকা ফিজা আলী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

Advertisement

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপিকা ফিজা আলী। তিনি পাকিস্তানের ‘২৪ নিউজ’ টিভি চ্যানেলের ‘মর্নিং উইথ ফিজা’ অনুষ্ঠানটি সঞ্চালনা করে থাকেন। সম্প্রতি এ অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানটির একটি পর্বে আকস্মিকভাবেই তার স্বামী উপস্থিত হন। সেখানে তাদের কন্যাও ছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে, এজাজ খান ফিজাকে তার কাঁধের ওপর তুলে নেন। 

এ মুহূর্তটি অনলাইনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পাঞ্জাব উইমেন প্রোটেকশন অথরিটির চেয়ারপারসন হিনা পারভেজ বাট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন। 

অনেক ব্যবহারকারী ভিডিওটি দেখে তার আচরণকে ‘অনুপযুক্ত’ বলে উল্লেখ করেন। মুহূর্তের মধ্যেই সেই ক্লিপটি কেন্দ্র করে অনলাইনে নেতিবাচক আলোচনার সূত্রপাত ঘটে। 

সমালোচনার মুখে চুপ না থেকে এবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়েছেন ফিজা আলী। তার ভাষ্যমতে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। 

ফিজা দাবি করেন, ভিডিওটি ছিল একটি ‘সহজ ও স্বতঃস্ফূর্ত মুহূর্ত’, যা মূল প্রসঙ্গের বাইরে গিয়ে প্রচার করা হয়েছে। 

এ উপস্থাপিকা জোর দিয়ে বলেন, তিনি সবসময় তার কাজ এবং দর্শকদের সম্মান করেন এবং নিজের পেশাগত দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেন। বারবার ভুল ব্যাখ্যার শিকার হয়ে তিনি আক্ষেপও প্রকাশ করেন। 

এই উপস্থাপিকা জানান, বর্তমানে তিনি মনে করেন যে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেয়ে মাঝে মাঝে নীরব থাকাই শ্রেয়, কারণ মানুষ প্রায়ই সত্যটা বুঝতে চায় না। 

বর্তমানে এসব বিতর্ক এড়িয়ে নিজের পেশাগত কাজ এবং ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করতে চান ফিজা। সবার প্রতি শুভকামনা জানিয়ে তিনি এ বিতর্কের ইতি টানারও ইঙ্গিত দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম