Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম

আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান

বলিউড অভিনেতা শাহরুখ ও সালমান। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের সংগীতাঙ্গনের প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা। আশা পারেখ থেকে শুরু করে মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, রণবীর সিংসহ আরও অনেকেই। তবে গায়িকার শেষকৃত্যে দেখা যায়নি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, বাদশাহ শাহরুখ খানকে। তা নিয়েই শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জোর গুঞ্জন।

মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশার শেষকৃত্য। পরিবার, বন্ধু, সিনেমা জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক মহলের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। সেই অনুষ্ঠানে ছিলেন না শাহরুখ ও সালমান। মুম্বাইয়ে ছিলেন তারা, কেন তাদের দেখা যায়নি, তা নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

একটি সূত্র জানিয়েছে, দুজনেই সেই সময় মুম্বাইয়ে থাকার পরও প্রয়াত কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে জেতে পারেননি ভিন্ন একটি কারণে। আর সেটি ভিড় ও নিরাপত্তার অভাববোধ থেকেই তারা শেষকৃত্যে উপস্থিত হননি। ভিড়ের মধ্যে তাদের উপস্থিতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্রের দাবি।

যদিও অনুষ্ঠানে যোগ না দিলেও দুই অভিনেতাই আলাদা করে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। শাহরুখ খানের পোস্টে ফুটে উঠেছে গভীর আবেগ। তিনি আশাকে ভারতীয় সিনেমার অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে সালমান খানও আশা ভোসলের মৃত্যুতে ‘অপূরণীয় ক্ষতি’ বলে শোক প্রকাশ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম