Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশা খান?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশা খান?

সংগৃহীত ছবি।

Advertisement

বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন— এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  বিশেষ করে ইনস্টাগ্রাম থেকে নিজের সব ছবি ও পোস্ট মুছে ফেলার পর এই জল্পনা আরও জোরালো হয়। 

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আপাতত তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন না, বরং সাময়িক বিরতিতে যাচ্ছেন।

সম্প্রতি অভিনেতা খুশহাল খানের সঙ্গে রামশার বিয়ের খবর প্রকাশ্যে আসে। ‘দুনিয়াপুর’ ও ‘বিরিয়ানি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিত এই দুই তারকার নিকাহর ছবি অনলাইনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে রামশা নিজেই ইনস্টাগ্রামে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার আহ্বান জানান।

এরপরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সব পোস্ট মুছে ফেলা নিয়ে ভক্তদের মধ্যে শোবিজ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে, তিনি কেবল কয়েক মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। স্থায়ীভাবে শোবিজ ছাড়ছেন না। 

একটি টকশোতে উপস্থাপক হাসান চৌধুরী জানান, রামশা গত বছরের ডিসেম্বরেই ক্যারিয়ার থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সাবেক ম্যানেজার সামরা মুসলিমও আর তার সঙ্গে কাজ করছেন না এবং বর্তমানে তার কোনো ম্যানেজার নেই।

এদিকে বিয়ের ছবি ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রামশা বলেন, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া অনৈতিক ও অসম্মানজনক। তিনি সবার কাছে এসব ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।

ভাইরাল হওয়া ছবিতে রামশাকে লাইলাক রঙের পোশাকে এবং খুশহালকে সাদা কুর্তা-পায়জামায় দেখা যায়। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম