Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মার্কিন র‌্যাপারের বিচ্ছেদের ঘোষণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মার্কিন র‌্যাপারের বিচ্ছেদের ঘোষণা

জনপ্রিয় মার্কিন র‌্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং বাস্কেটবল তারকা ক্লে থম্পসন। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় মার্কিন র‌্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের বহুল আলোচিত প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। মেগানের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। 

বিচ্ছেদের এই আনুষ্ঠানিক ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন চারদিকে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন তুঙ্গে। 

মেগান তার প্রতিনিধির মাধ্যমে সংবাদমাধ্যম ‘টিএমজেড’কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি ক্লে-র সঙ্গে আমার সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস, সততা এবং সম্মান—এসব বিষয়ে কোনো আপস নেই। যখন এই মূল্যবোধগুলো ক্ষুণ্ণ হয়, তখন আর একসঙ্গে এগিয়ে যাওয়ার কোনো পথ থাকে না। এখন আমি নিজের মানসিক প্রশান্তি ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিচ্ছি।’

এদিকে বিবৃতি দেওয়ার ঠিক আগ মুহূর্তে মেগান তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু রহস্যময় এবং সরাসরি অভিযোগ জানিয়ে পোস্ট করেন। 

সেখানে তিনি ক্লে-র বিরুদ্ধে পরকীয়া বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘প্রতারণা! আমাকে তোমার পুরো পরিবারের সামনে নিয়ে গিয়ে ঘর-সংসারের নাটক করালে... আর এখন তোমার পা কাঁপছে?’

তিনি ক্ষোভ উগরে দিয়ে আরও লেখেন, ‘বাস্কেটবল সিজন চলাকালীন তোমার ভয়াবহ সব ‘মুড সুইং’ এবং খারাপ আচরণ সহ্য করে আমি তোমার পাশে ছিলাম। আর এখন তুমি জানো না যে তুমি ‘একগামী’ থাকতে পারবে কিনা? আমার এখন একটা লম্বা বিরতি দরকার। বিদায় সবাই।’

সম্পর্কের শুরু ও ভাঙন 

২০২৫ সালের ১৬ জুলাই নিউইয়র্ক সিটিতে মেগানের ‘পিট অ্যান্ড থমাস ফাউন্ডেশন গালা’-তে এই যুগলকে প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে মেগান ক্লের ভূয়সী প্রশংসাও করেছিলেন।

ভক্তরা ধারণা করেছিলেন এই বন্ধন বেশ শক্ত, কিন্তু শেষ পর্যন্ত ক্লে-র বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ সেই আশায় জল ঢেলে দিল। 

তবে এখন পর্যন্ত ক্লে থম্পসনের পক্ষ থেকে এই বিচ্ছেদ বা মেগানের করা অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেখানকার সংবাদমাধ্যমগুলো তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি। 

সূত্র: হাঙ্গামা এক্সপ্রেস 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নিজের সংস্কৃতি বেশি প্রিয় সালমার

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম