Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কাজে সফল হওয়ার ‘মন্ত্র’ জানালেন অমিতাভ বচ্চন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০২:৩৪ পিএম

কাজে সফল হওয়ার ‘মন্ত্র’ জানালেন অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সংগৃহীত ছবি

Advertisement

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও কাজের প্রতি যে নিষ্ঠা তা অনেক মানুষের কাছেই অনুপ্রেরণা। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও এখনো একই রকম শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত ব্লগ লেখা, ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং নতুন ভাবনা শেয়ার করে নেওয়াও তার নিত্য অভ্যাস। 

কাজের প্রতি নিষ্ঠা আর শৃঙ্খলাই একজন মানুষকে আলাদা করে তোলে, তার প্রমাণ বিগবি। বারংবার সেই বার্তাই দিয়ে আসছেন অমিতাভ বচ্চন। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে নিজের ব্লগে আবার কাজের নীতি ও জীবনের গুরুত্ব সম্পর্কে নিজের দীর্ঘ ভাবনার কথা লিখলেন এ বর্ষীয়ান অভিনেতা। 

সম্প্রতি নিজের ব্লগে মনোসংযোগ ও সময় নষ্ট না করার বিষয়টি নিয়ে কথা বলেন অমিতাভ বচ্চন। এ কিংবদন্তি অভিনেতা বলেন, কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ ধরে রাখা আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। তিনি বলেন, সামাজিক মাধ্যমে একবার সময় কাটাতে শুরু করলে কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তা বোঝাই যায় না। শুধু সামাজিক মাধ্যমই নয়, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা কখনো কখনো পরিবারের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোও কাজের ক্ষেত্রে মনোসংযোগ নষ্ট করতে পারে।

অমিতাভ বচ্চন বলেন, সম্প্রতি তিনি স্টিভ জোভসের একটি মন্তব্য পড়েছিলেন। সেই ভাবনা থেকেই তিনি উপলব্ধি করেছেন, জীবনে সফল হতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন ‘ফোকাস’। তিনি বলেন, মানুষ যখন নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে চারপাশের নানা বিষয়ে অতিরিক্ত জড়িয়ে পড়ে, তখনই কাজের ক্ষতি হতে শুরু করে। 

এ বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা চর্চা শুরু হয়েছে। অনেক নেটিজেন মনে করেন, অমিতাভ আসলে বর্তমান ডিজিটাল যুগের বাস্তব সমস্যার কথাই তুলে ধরেছেন। যদিও অভিনেতা কোথাও সম্পর্ককে অস্বীকার করেননি। বরং কাজের সময় কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়ার কথাই বলতে চেয়েছেন বলে অনেক নেটিজেন মনে করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম