Logo
Logo
×

Advertisement

বিনোদন

কান প্রচারণায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি ঘিরে বিতর্ক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:০১ পিএম

কান প্রচারণায় ঐশ্বরিয়ার অনুপস্থিতি ঘিরে বিতর্ক

ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

Advertisement

ঐশ্বরিয়া রাই বচ্চনকে ছাড়া নতুন ল'রিয়েল প্যারিসের কান চলচ্চিত্র উৎসবের প্রচারণা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলেছেন, কানের সবচেয়ে পরিচিত ভারতীয় মুখগুলোর একজন হওয়া সত্ত্বেও কেন এই প্রচারণায় রাখা হয়নি ঐশ্বরিয়াকে।

২০২৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালকে সামনে রেখে ১০ মে প্রকাশিত ভিডিওটিতে কানের একটি হোটেল ভবনের গায়ে বিশাল প্রচারণামূলক পোস্টার লাগানোর দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় আলিয়া ভাট, ভায়োলা ডেভিস, ইভা লনগোরিয়া এবং হেলেন মিরেনের মতো তারকাদের।

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল- অ্যান্ড অ্যাকশন! কানের সবচেয়ে আইকনিক ভবনটি উৎসবের সাজে সেজে উঠছে।

ভিডিওটি প্রকাশের পরপরই ইনস্টাগ্রাম ও এক্সে ভক্তরা মন্তব্য করতে শুরু করেন— ঐশ্বরিয়া কোথায়?

অনেকের মতে, ঐশ্বরিয়ার দীর্ঘদিনের সম্পর্ক ও উপস্থিতির কথা বিবেচনায় নিলে তার অনুপস্থিতি বেশ বিস্ময়কর। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি লো'রিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করে আসছেন। ২০০৩ সালে তিনি ব্র্যান্ডটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হন এবং এরপর থেকে ২০টির বেশি বার কান উৎসবে অংশ নিয়েছেন। বছরের পর বছর ধরে তিনি কানের লাল গালিচার অন্যতম আলোচিত ও সবচেয়ে বেশি আলোকচিত্রীদের নজর কাড়া ভারতীয় তারকায় পরিণত হয়েছেন। ফলে নতুন প্রচারণায় তার অনুপস্থিতি সহজেই ভক্তদের চোখে পড়ে।

অন্যদিকে নতুন প্রচারণায় বিশেষভাবে জায়গা পেয়েছেন আলিয়া। এই অভিনেত্রী টানা দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে কানে অংশ নিচ্ছেন। প্রচারণায় তার দৃশ্যমান উপস্থিতির কারণে অনলাইনে তুলনাও শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, ব্র্যান্ডটি হয়ত ধীরে ধীরে অপেক্ষাকৃত তরুণ শুভেচ্ছাদূতদের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

পরবর্তীতে ল'রিয়েল প্যারিস এক বিবৃতিতে জানায়, এ বছর কানে ভারতের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া, আলিয়া এবং অদিতি রাও হায়দারি। যদিও এই ঘোষণার পর কিছুটা জল্পনা কমেছে, তবুও প্রথম প্রচারণামূলক ভিডিওতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়ে আলোচনা থামেনি।

সূত্র- সামা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

মারধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

মারধরের কারণেই কি সালমানের সঙ্গে প্রেম ভেঙে যায় ঐশ্বরিয়ার?

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, জবাবে যা বলেন অভিনেত্রী

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, জবাবে যা বলেন অভিনেত্রী

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

আরও পড়ুন

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম