Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

ফাইল ছবি

Advertisement

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি’ সিনেমার ‘কাজরা রে’ গানটি এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও অমিতাভ বচ্চনকে। ২১ বছর পরও গানটির জনপ্রিয়তা অটুট।

সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ‘কাজরা রে ২.০’ সংস্করণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অভিষেক বচ্চন। তিনি বলেন, আমি অবশ্যই করতে চাই। তবে এর জন্য ঐশ্বরিয়া ও আমার বাবাকে রাজি করাতে হবে।

‘কাজরা রে’-এর শুটিংয়ের স্মৃতিও শেয়ার করেন অভিষেক। তিনি জানান, গানটির শুটিং ছিল আনন্দে ভরা। শুটিংয়ের সময়ই তার জন্মদিন উদযাপন করা হয়েছিল।

অভিষেক বলেন, পরিচালক শাদ আলী সেটে প্রায় চার ঘণ্টা গানটি বাজিয়ে সবাইকে নাচতে দেন। সেই আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে পরে গানটির ভিডিওতে ব্যবহার করা হয়। তার মতে, ‘কাজরা রে’ এখন ‘কাল্ট’ মর্যাদা পেয়েছে এবং গানটির শুটিং তার জন্য দারুণ এক স্মৃতি।

সিনেমাটিতে অভিষেক ও রানি মুখার্জি দুই প্রতারকের চরিত্রে অভিনয় করেন। তাদের পিছু নেওয়া পুলিশ কর্মকর্তার ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন।

গানটির সুর করেছেন শঙ্কর-এহসান-লয়। এতে কণ্ঠ দিয়েছেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। গানটির নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

যে উপায়ে জয়াকে বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ, এত বছর পর ফাঁস করলেন আসল কারণ

যে উপায়ে জয়াকে বিয়ে করতে চেয়েছিলেন অমিতাভ, এত বছর পর ফাঁস করলেন আসল কারণ

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

ভাত ত্যাগ করেছেন অমিতাভ, স্বামীকে বিশেষ খাবার দেন জয়া

ভাত ত্যাগ করেছেন অমিতাভ, স্বামীকে বিশেষ খাবার দেন জয়া

৮৪ বছর বয়সে এসে যে আক্ষেপের কথা জানালেন অমিতাভ

৮৪ বছর বয়সে এসে যে আক্ষেপের কথা জানালেন অমিতাভ

আরও পড়ুন

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক, যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

১৭ বছর পর আবার জুটিতে বিদ্যা বালান ও বাল্কি

১৭ বছর পর আবার জুটিতে বিদ্যা বালান ও বাল্কি

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম