Logo
Logo
×

Advertisement

বিনোদন

সূর্যবংশী ১৫ বছর বয়সি আমাদের অভূতপূর্ব সূর্য: অমিতাভ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০১:৩৮ পিএম

সূর্যবংশী ১৫ বছর বয়সি আমাদের অভূতপূর্ব সূর্য: অমিতাভ

ব্যাটার বৈভব সূর্যবংশী এবং অমিতাভ বচ্চন। সংগৃহীত ছবি

Advertisement

আইপিএলে ঝড় তুলেছিল ১৫ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের  হয়ে ১৫ ম্যাচে ৬৮০ রান করে কমলা টুপির দৌড়ে এগিয়ে সে। ইতোমধ্যে ১২ কোটি টাকা উপার্জনের প্রস্তাব পেয়েছে বৈভব। যদিও আইপিএল থেকে ‘রাজস্থান রয়্যালস’ ছিটকে যাওয়ার পরেই কেঁদে ফেলে সে। শুক্রবার খেলা শেষ হওয়ার পর চোখের পানি মুছতে দেখা গেছে বৈভব সূর্যবংশীকে। এর মাঝে তাকে নিয়ে এক চিন্তার কথা জানালেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন? সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন সে  কথা।  

গত বছর ধরেই বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। আইপিএলের খেলা চলাকালে মাঠে তার বিভিন্ন অভিব্যক্তি ক্যামেরাবন্দি হয়েছে প্রতিনিয়ত। এই অল্প বয়সেই কোটি কোটি টাকা উপার্জন করছে বৈভব। কিন্তু চোখেমুখে ও হাবভাবে এখনো সারল্য তার মনে। এ কিশোর ব্যাটারের সারল্য যেন মন কেড়ে নিয়েছে ক্রিকেট ভক্ত-অনুরাগীদের। বৈভবের এমন সাফল্য দেখে নিজেকে ধরে রাখতে পারেননি অমিতাভ বচ্চন।

সম্প্রতি সমাজিক মাধ্যমে ‘বিগবি’ লিখেছেন— ‘সূর্যবংশী ১৫ বছর বয়সি আমাদের অভূতপূর্ব সূর্য। এই বয়সে তো আমরা ডাঙ্গুলিও ঠিকমতো খেলতে পারতাম না!’ অমিতাভের এমন পোস্টে ভক্ত-অনুরাগীদের মন্তব্য উপচে পড়ছে। আইপিএল থেকে রাজস্থান ছিটকে যাওয়ায় অনেকেরই আক্ষেপ— তবে তাদের চোখে বিজয়ী বৈভব, সে কথাও জানিয়েছেন তারা। কেউ কেউ বলেন, রাজস্থান রয়্যালসের হারে একমাত্র আক্ষেপ যে, বৈভব সূর্যবংশীর ব্যাটে আর কোনো ইনিংস দেখতে পাব না। কেউ কেউ আবার বৈভবকে আরও পরিশ্রম করার উপদেশ দিয়েছেন।

বৈভবের কান্নার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, বৈভবের কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিনও। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

বিয়ে নিয়ে যা ভাবছেন নুসরাত ফারিয়া

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

আরও পড়ুন

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

রণবীরের বাড়িতেও নজর ছিল হামলাকারীদের, বলিউডে আতঙ্ক

রণবীরের বাড়িতেও নজর ছিল হামলাকারীদের, বলিউডে আতঙ্ক

নরওয়েতে দেবের পাশে নেই রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

নরওয়েতে দেবের পাশে নেই রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম