Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘রকস্টার’ সিনেমার নিজের দৃশ্য নিজেই ফাঁস করলেন নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:৫৭ পিএম

‘রকস্টার’ সিনেমার নিজের দৃশ্য নিজেই ফাঁস করলেন নায়িকা

রকস্টার সিনেমার অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

Advertisement

সিনেমায় ক্যারিয়ার বলিউড থেকে শুরু তানজিয়া জামান মিথিলার। এবার ঢালিউডে অভিষেক হলো ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে। পর্দায় তাকে দেখে প্রশংসা করছেন দর্শক। সামাজিক মাধ্যমেও দেখা যাচ্ছে এ মিস ইউনিভার্স বাংলাদেশকে নিয়ে নেটিজেনদের মাতামাতি। যা অভিভূত করেছে অভিনেত্রীকে। উচ্ছ্বসিত মিথিলা ‘রকস্টার’ সিনেমায় নিজের এন্ট্রি দৃশ্যটি ফাঁস করেছেন ফেসবুকে। সঙ্গে প্রকাশ করেছেন অনুভূতি। 

মিথিলা লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’ 

এরপর লেখেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’ 

সবশেষে লেখেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

সান কমিউনিকেশনের ব্যানারে ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় শাকিব খান, মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম