Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এ বছরই বিয়ের ইঙ্গিত দিলেন বাপ্পী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

এ বছরই বিয়ের ইঙ্গিত দিলেন বাপ্পী

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ফাইল ছবি

Advertisement

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। কখনো সহঅভিনেত্রীর সঙ্গে প্রেম, কখনো আবার গোপনে বিয়ের খবর ছড়িয়েছে। তবে প্রতিবারই এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এবার নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে সরাসরি কথা বললেন এই অভিনেতা।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন বাপ্পী। এ সময় তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন। 

বাপ্পী বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি, আশা করা যায়। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।’ 

নিজের ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাপ্পীর ভাষ্য, জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গোপন রাখতে চান না। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান।

প্রেমের বিয়ে নাকি পারিবারিক পছন্দ—এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।’

২০১২ সালে অভিনয় জীবন শুরু করার পর থেকে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ব্যক্তি জীবন নিয়ে বরাবরই নীরব থাকা এই অভিনেতার মুখে এবার বিয়ের ইঙ্গিত মিললেও কবে, কাকে বিয়ে করছেন—সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য জানাননি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম