Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জোভান ও তানজিন তিশার 'প্রতিশোধ’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৩৬ পিএম

জোভান ও তানজিন তিশার 'প্রতিশোধ’

Advertisement

বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিন তিশা। তারা একসঙ্গে কাজ করেছেন— ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ আরও অনেক নাটকে। তাদের জুটি হয়ে একসঙ্গে কাজ  ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়েছে। দীর্ঘ বিরতির পর আবার নতুন নাটক ‘প্রতিশোধ’ -এ জুটি হয়ে কাজে  ফিরলেন এ তারকা জুটি।

জোভান ও তানজিন তিশা একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তারা নিজেরাই একসময় একসঙ্গে অভিনয় থেকে দূরে সরে যান। এ প্রসঙ্গে অভিনেতা জোভান বলেন, ‘অনেক দিন পর আমাদের কাজ। এর শুটিং করেছিলাম ঈদের আগে।’

‘প্রতিশোধ’ নাটকের গল্পে ভিন্নতা রয়েছে। এ নাটকে দেখা যাবে, বিদেশে পড়াশোনা শেষে এক বছর চাকরি করে দেশে আসে এক তরুণ। দেশে এসে একটি প্রতিষ্ঠানে সিইও পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগেই নানা রকম অভিজ্ঞতা চাওয়া হয়। তেমন কিছু প্রসঙ্গ এতে রয়েছে। তার পরের গল্প ক্যারিয়ার নিয়ে ভিন্ন এক প্রতিশোধের কাহিনি। এর মধ্য দিয়ে দেওয়া হয়েছে সচেতনতার বার্তা। 

নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায়, বড়দা মিঠু। এটি লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। 

‘প্রতিশোধ’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটির প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছেন। এ নিয়ে রুদ্র নামে এক দর্শক লিখেছেন— 'অনেক আগে থেকে তিভানদের সব নাটক দেখি। পুরোনো জুটির মধ্যে তাদের দুর্দান্ত লাগে। এ জুটির রসায়নে আলাদা একটা আকর্ষণ আছে, এক ধরনের মায়া আছে। দুজনেই একসঙ্গে অসাধারণ কিছু হয়ে যায়। আচ্ছা, কেন এই জুটির কাজ কম আসে, নিয়মিত কাজ আসে না? এ জুটির বেশি বেশি কাজ আসা উচিত।’

তোফাজ্জল হোসেন নামে এক দর্শক লিখেছেন— ‘অনেক দিন পর জোভান–তানজিন তিশা জুটির নতুন নাটক দেখলাম। এ জুটির অন স্ক্রিন কেমিস্ট্রিতে মুগ্ধ। গল্প যেমনই হোক না কেন, দুজনের ন্যাচারাল অভিনয়, বোঝাপড়া দারুণ হয় বলেই জুটির রসায়ন এত ভালো জমে ওঠে। এ কারণে তাদের নাটক মিস করি। তাদের আবার নিয়মিত হওয়া উচিত।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম