বলিউডে গাওয়া গান নিয়ে যে কথা বললেন আতিফ আসলাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
সংগীতশিল্পী আতিফ আসলাম। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের চেয়ে পাকিস্তানের সংগীতে শেকড় বেশি গভীর বলে জানিয়েছেন প্লেব্যাক, সুরকার ও সংগীতশিল্পী আতিফ আসলাম।
তিনি বলেন, পাকিস্তান ও ভারত— দুদিকের সুরই ভালো। কিন্তু আমাদের সংগীতের যে শেকড়, আমার মনে হয় সেটাই ওখানে নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন পাকিস্তানের এ সংগীতশিল্পী।
সামাজিক মাধ্যমে একটি গানের ভিডিও প্রকাশের পর থেকেই তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইউটিউবে মাত্র ১৯ ঘণ্টায় গানটির দর্শক সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দুই দেশের সংগীত নিয়ে আতিফ আসলাম বলেন, দুদিকের সুরই ভালো। তবে আমার মনে হয়— বর্তমানে ভারতীয় সংগীতের মধ্যে শেকড়ের গভীরতার অভাব রয়েছে।
গায়ক আতিফ আসলাম সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং কোক স্টুডিও ভারত নিয়ে মতামত জানিয়ে আলোচনায় উঠে এসেছেন। দুই দেশের সংগীতের মধ্যে পার্থক্য কোথায়, তা নিয়ে কথা বলতে গিয়ে এ সংগীতশিল্পী বলেন, তার মতে, পাকিস্তানে একটা অন্য রকম বৈশিষ্ট্য রয়েছে। এর মূল কারণ গানের শেকড় এবং শিল্পীদের সৃজনশীল স্বাধীনতা।
তিনি বলেন, কোক স্টুডিও ভারত বাণিজ্যিকভাবে সাফল্যের দিকে বেশি নজর দেয়। অন্যদিকে পাকিস্তানের কোক স্টুডিও মৌলিক সংগীত এবং প্রত্যেক শিল্পীর নিজস্ব গানের ধরনকে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
আতিফ আসলাম বলেন, পাকিস্তানি সংস্করণে একটি গানের সুর তৈরির সময়ে একাধিক মানুষ একসঙ্গে কাজ করতে পারেন। একই সঙ্গে গায়ক-গায়িকাদের নিজেদের স্বতন্ত্র ধরন অনুযায়ী গান পরিবেশনের স্বাধীনতাও দেওয়া হয়। কিন্তু ভারতের কোক স্টুডিও সেদিক থেকে বিরত।
আতিফের এমন কোনো গান রয়েছে, যেটি তিনি নিজে গাইলেও মনে করেন, অন্য কেউ গাইলেই বেশি ভালো হতো? এমন প্রশ্নে সঙ্গে সঙ্গে বলিউডের ‘তেরে লিয়ে’ নামে একটি গানের কথা উল্লেখ করেন তিনি। সেই গানটিও জনপ্রিয় হয়েছে।
গায়ক আতিফ আসলাম ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমার ‘তেরে লিয়ে’ গানটি শ্রেয়া ঘোষালের সঙ্গে গেয়েছিলেন। সেই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। তিনি বলেন, তিনি মনে করেন ‘তেরে লিয়ে’ গানটি অন্য কেউ গাইলে ভালো হতো।
উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমার ‘তেরে লিয়ে’ গান নিয়ে আতিফের মন্তব্যের জবাব দিয়েছেন সুরকার সচিন গুপ্ত। তিনি আতিফকে মনে করিয়ে দেন, ভারতে আতিফকে জনপ্রিয় করে তুলতে এ গানটিরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে এরপর আর বিষয়টি নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি।
